গাংনীর কাথুলী গ্রামে তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

গাংনীর কাথুলী গ্রামে তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

মেহের আমজাদ,মেহেরপুর --মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামে তিন বছরের এক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার প্রতিবেশি সুমন আলী নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ করেছে শিশুটির পরিবার। সুমন একই গ্রামের মকলেছুর  রহমানের ছেলে। 

শিশুটির পিতা জানান, রবিবার বেলা এগারটার দিকে প্রতিবেশি সুমনের পরিবারের কাছে শিশুটি রেখে তার পরিবার জরুরি কাজে বাইরে যায়। এ সময় একটি কক্ষে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে সুমন। শিশুটি বাড়ি ফিরেই তার মাকে ঘটনা খুলে বলে। শিশুটির মা প্রথমে বিষয়টি নিয়ে চিন্তাই পড়ে যায়। পরে তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের ধর্ষণ চেষ্টার বিষয়ে অবহিত করেন। ক্ষুদ্ধ হয়ে বিচার পেতে সোমবার সকালে শিশুটিকে নিয়ে গাংনী থানায় যান পরিবারের সদস্যরা। সেখানে শিশুটির পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান,মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। ডাক্তারি পরিক্ষার জন্য মেহেরপুর জেনারেল হসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।
হাসপাতালের আরএমও ডাঃ এহসানুল কবীর জানান, শিশুটির মেডিকেল পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। পরিপূর্ণ রিপোর্ট সরবরাহ করতে একটু সময় লাগবে। 

Post Top Ad

Responsive Ads Here