মেহেরপুরে অগ্রণী ব্যাংকের তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

মেহেরপুরে অগ্রণী ব্যাংকের তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ক্যাশিয়ার গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর -অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ক্যাশিয়ার মাহমুদুল করীম শিমুলকে তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদল করীম মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

সদর থানার ওসি রবিউল আলম জানান, সোমবার বিকেলে অগ্রণী ব্যাংক,মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ তিন কোটি ২৫ লাখ আত্মসাতের অভিযোগ এনে ৪০৯/৪১৮/৩৪ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, মাহমুদুল করীমকে তার নিজ বাড়ি থেকে রাতেই পুলিশ গ্রেফতার করে।
ওসি আরও জানান, ২০১২ সাল থেকে মাহমুদুল করীম অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময়ে তিনি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। যে কারণে অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ মামলাটি দায়ের করেন। থানায় এনে জিজ্ঞাসাবাদে ৩ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। তবে আরো যাছাই-বাছাই করা হচ্ছে। অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ জানান, বিগত ২২/০৪/ ২০১২ ইং সালে মাহমুদুল করীম মেহেরপুর শাখার ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। এখানে যোগদান করার পর থেকেই তিনি অত্যন্ত সুক্ষভাবে সিস্টেম করে ব্যাংকের অর্থ আত্মসাত করে আসছিলেন। তিনি বলেন, আমি এখানে যোগদান করার পর তার বিষয়ে আমার নজরে আসে। আমি বিষয়টি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় জানায়। প্রধান শাখার আইটি বিশেষজ্ঞ টীম সেখান থেকে খতিয়ে দেখে অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পেরে আমাকে মামলার পরামর্শ দেন। হেড অফিসের নির্দেশে মামলাটি করা হয়েছে। তবে আরো কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বিষয়টি জানার জন্য হেড অফিস থেকে একটি বিশেষজ্ঞ টীম মেহেরপুর শাখায় রওনা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here