জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে কারিগররা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে কারিগররা

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ-নীলফামারী জলঢাকায় শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীর সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব। মূল আনুষ্ঠানিকতা শুরু হতে আরো কয় একদিন বাকি থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা।বিশেষ করে দুর্গা প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছে।

মঙ্গলবার উপজেলার কাঠালী ইউনিয়নের রংগের বাজার দক্ষিণ সার্বজনীন দূর্গামন্দি কাজ চলছে। শুধু তাই নয় এই উপজেলার ইউনিয়ন গুলোতে ঘুরে দেখাযায় সার্বজনীন দূর্গামন্দির কাজ খুব সুন্দর ভাবে সুদক্ষ্য কারীগর দ্বারা প্রতিমা তৈরি করছে।উপজেলার কাঠালী ইউনিয়ন,শিমু্লবাড়ী ইউনিয়ন ও মীরগঞ্জ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে কারিগররা কাদা-মাটি, খড়-কাঠ সংগ্রহ থেকে শুরু করে, প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম।এখন শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠার অপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা। এ উৎসবকে ঘিরে উপজেলার ইউনিয়ন সহ পৌরসভায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্ম ব্যস্ততা।দিন রাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। যেন দম ফেলার সময় নেই কারিগরদের। এ ব্যাপারে কাঠালী ইউনিয়নের রংগের বাজার দক্ষিণ সার্বজনীন দূর্গামন্দি এর সদস্য বাবুল চন্দ্র রায় বলেন আমাদের মন্দিরের কাজ আর বেশি দিন নেই তবে ৬ থেকে ৭ দিনের মত লাগবে একই মন্দিরের সদস্য প্রফুল্য চন্দ্র বলেন আমাদের মন্দিরের সভাপতি মিঠুন রায় তিনি নিমন্ত্রন কার্ট দিতেগেছেন তবে আমাদের মন্দিরের কাজ আর কয় এক দিনের মধ্যে শেষ হবে।

Post Top Ad

Responsive Ads Here