পেনশন প্রদানসহ ৫দফা দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি রাঙামাটি সরকারী কর্মচারী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

পেনশন প্রদানসহ ৫দফা দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি রাঙামাটি সরকারী কর্মচারী


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:পেনশন প্রদানসহ ৫দফা পূরণের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নেতারা। মঙ্গলবার সকালে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামালের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা।


এসময় রাঙামাটি জেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মাবুদুল হক উপস্থিত ছিলেন।
এব্যাপারে রাঙামাটি জেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান বলেন, আউট সোর্সিং নিয়োগপ্রথা বাতিল, টইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ ৫দফা পূরণের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। 
রাঙামাটি জেলা শাখা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মাবুদুল বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ সরকারী কর্মচারীরা যা বেতন পায় তা দিয়ে দৈনন্দিন জীবন যাপন করতে হীমসীম খাচ্ছে। ন্যায় মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান করলে এই সব কর্মচারীরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে। তাই সরকারের কাছে আমরা ৫দফা দাবী জানিয়েছি। অবিলম্বে সাধারণ কর্মচারীদের এই চাহিদা দ্রæত পূরণ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি।


Post Top Ad

Responsive Ads Here