ঘাটাইলে গণসংযোগ ও পূজা মন্ডপ পরিদর্শন করেন মনোনয়ন প্রত্যাশী তানভীর রহমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

ঘাটাইলে গণসংযোগ ও পূজা মন্ডপ পরিদর্শন করেন মনোনয়ন প্রত্যাশী তানভীর রহমান

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’- শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকায় ভোট কামনায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মতিউর রহমানের ছেলে তানভীর রহমান লিফলেট বিতরণ, ব্যাপক গণসংযোগ ও ঘাটাইলের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।


বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার সারাদিন ঘাটাইল উপজেলার বিভিন্ন পূজামন্ডপে লিফলেট বিতরণ ও গনসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।

তানভীর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুখে নয় কাজে বিশ্বাসী। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদা করেছিলেন তা সিংহভাগ বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নকৃত কাজের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, শ্রমিকদের মুজুরী বৃদ্ধি, জেলেদের খাদ্যের সহায়তা প্রদান, বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, মাথাপিছু আয়বৃদ্ধি ও দারিদ্রতা হ্রাস, মাতৃত্বকালীন ভাতা প্রদান ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, গরীব ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সমুদ্র সীমানা বিজয় ও পায়রা সমুদ্র বন্দর নির্মান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি জনগণের মাঝে তুলে ধরেন।

এছাড়া তিনি তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন, গ্রামীন রাস্তা ঘাট, কালভার্ট ব্রীজ নির্মান, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জঙ্গি ও সন্ত্রাস দমন সফলতা, হতদরিদ্র মানুষের জন্য গৃহনির্মান, সুন্দর বনের জলদস্যু ও বন দস্যু নিয়ন্ত্রন করা, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চলমান, সারা দেশে ব্যাপী বিদ্যুৎ এর ব্যাপক উন্নয়ন, কৃষিতে সফলতা, অনলাইন সেবা প্রদান, মহা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, সিট মহল সমস্যার সমাধান, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দান, উপকূলীয় বানভাসী মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মান, ফ্লাইওভার নির্মান ও মেট্রো রেল নির্মান কাজ চলমান, প্রত্যেক উপজেলা সদরে প্রাথমিকভাবে একটি করে মডেল মসজিদ নির্মান করে প্রক্রিয়া শুরু করা, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নতি করা, ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি করা সহ দেশের সার্বিক উন্নয়নে সাফল্য তুলে ধরেন।

তানভীর রহমান তার নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। অসহায় গরীব দুখীদের জন্য ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ, ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ভিক্ষুক পূর্ণবাসন, ভিজিডি ও ভিজিএফ কার্ড, শিশু ভাতা, বিধবা ভাতা, প্রতিব›দ্বী ভাতা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের সেবা দেওয়া হয়েছে।

এছাড়াও প্রতি উপজেলায় একটি করে সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে কলেজ জাতীয়করণ, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং শিক্ষকদের চাকুরি শতভাগ জাতীয়করণ করে তাদের ভাগ্য উন্নয়নের চাকা ঘুরিয়ে দিয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন।এ সময় বিভিন্ন পূজা মন্ডপে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তানভীর রহমান।

গণসংযোগ করার সময় তার সাথে ছিলেন জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুজাত আলী খান, সাবেক আহবায়ক মমরেজ মাষ্টার, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম খান প্রমুখ। এ সময় ঘাটাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ ও কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here