নাটোর প্রতিনিধি-নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় সোমবার সকাল ১১ টায় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসন, নিসচা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, নিরাপদ সড়ক চাই এর সভাপতি প্রভাষক মিজানুর রহমান,সাধারণ সম্পাদক প্রভাষক আকতার হোসেন অপূর্ব, প্রমুখ।

