মেহেরপুরে ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৪, ২০১৮

মেহেরপুরে ৩ দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর- “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানে সারা দেশের ন্যায় মেহেরপুরেও উদ্বোধন করা হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮।


গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন,জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণ্যাঢ্য র‌্যালিতে অংশ নেন।
র‌্যালি শেষে অতিথিরা মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এবং বেলুন ও কবুতর উড়িয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৬৬টি স্টল স্থান পেয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here