আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- নবীগঞ্জ উপজেলার ১২নং কালীয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে একটি হোটেলে গরু ও ছাগলের মাংস বিক্রয়ের কথা বলে শিয়ালের মাংশ বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের ইমামবাড়ি বাজারে সাইন বোর্ড বিহীন একটি হোটেলে অপরিচ্চন্ন ও নোংরা পরিবেশে বিভিন্ন ফার্ম থেকে অর্ডারকৃত মরা মোরগ ও স্থানীয় পানিউমদা ইউনিয়নের ইমাম বাঐ চা বাগানে কর্মরত কুলীদের সাথে হাত মিলিয়ে ইমাম বাড়ীর হোটেল ও স্থানীয় বিভিন্ন হোটেলে শিয়ালের মাংস বিক্রয়ের হিড়িক পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুধু নবীগঞ্জ ইমাম বাড়ী নয়, নবীগঞ্জের বিভিন্ন বড়-বড় হোটেলে প্রতি সপ্তাহে দালালদের মাধ্যমে শিয়ালের মাংস পাঠানো হয়।
ইমাম বাড়ী বাজারের দোকানদার শামছুদ্দিন জানান, বিষয়টি তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোওহিদ বিন হাসানকে মোবাইল ফোনে অবগত করেছেন। এ ছাড়াও স্থানীয় অনেকেই বিষয়টি মৌখিক ভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোওহীদ বিন হাসান এর সাথে ফোনে আলাপকালে তিনি বলেন, “এ ব্যপারে আমার কাছে একটি অভিযোগ এসেছে। আমি নবীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টরকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছি”।

