মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১০, ২০১৮

মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

আজিজুল ইসলাম সজিব; হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জে মাধবপুরে দু’মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল ও বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মলি­কা দে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫) ৬ মাসের এবং রফিক মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান-মঙ্গলবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মনি মিয়ার ছেলে। এছাড়া গ্রামবাসীর সহযোগিতায় হরষপুর সীমান্ত ফাঁিড়র বিজিবির সদস্যরা ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম সহ রফিক মিয়া নামের মাদক সেবীকে গ্রেফতার করে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে। পরে দু’মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

Post Top Ad

Responsive Ads Here