হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১:আহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৭, ২০১৮

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১:আহত ২

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- 

হবিগঞ্জ জেলার মাধবপুর থানারধীন ঢাকা-সিলেট মহাসড়কের শাহজাহানপুর এলাকায় পাথরবোঝাই ট্রাক- সবজিবোঝাই পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৫১) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন।

রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট হাইওয়ে সড়কে শাহজাহানপুর মার কোম্পানীর সামনে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং মাধবপুর থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল ইসলাম ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মৃত দেহ উদ্ধার করেন। এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। 
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (যশোর-ট-১১-২২২৭) এর সাথে একটি কাচামালবাহী পিক আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সবজি ব্যবসায়ী কাইয়ুমের মৃত্যু হয়। অপর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কাইয়ুম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার আমিনপুর (সুরাবই) গ্রামের আব্দুল মাহমুদের ছেলে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here