বিএনপি না এলেও নির্বাচন করবে অন্তত ৫৪ টি দল- স্থানীয় সরকার মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৭, ২০১৮

বিএনপি না এলেও নির্বাচন করবে অন্তত ৫৪ টি দল- স্থানীয় সরকার মন্ত্রী

সঞ্জিব দাস, মাগুরা থেকে ঃ
আগামী নির্বাচনে বিএনপি না আসলেও আরও অন্তত ৫৪টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। বিএনপি নেতাদের হাতে পায়ে ধরে নির্বাচনে আনার জন্য আওয়ামীলীগের কোন ঠেকা পরে নাই। বিএনপির  নির্বাচন না করলেও দেশে নির্বাচন হবে। 

মাগুরায় রবিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- দূনীর্তির দায়ে আদালত দ্বারা দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির অযৌক্তিক দাবী কোন ক্রমেই পূরণ করা সম্ভব না। কারণ এটা আদালতের ব্যাপার।  উচ্চ আদালতে আপিল অথবা দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে নিঃশ্বর্ত  ক্ষমা প্রার্থনা করলেই তিনি মুক্তি পেতে পারেন।  এ দুটির কোনটিই করবেন না তো সরকার কি করবে? 

তিনি বলেন- নির্বাচনকালীন সরকারের কোন বিধান সংবিধানে নাই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যা করবেন তাই চ‚ড়ান্ত হবে। আগামী নির্বাচনে জনগণ যাকে ভাল মনে করবে তাকেই ভোট দেবে। 

মন্ত্রী মাগুরা জেলা পরিষদ চত্বরে ১৮ কোটি টাকা ব্যায়ে এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন। এ সময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

পরে শেখ কামাল ইনডোর ষ্টেডিয়াম চত্বরে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষা বৃত্তি বিতরন অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুর ওয়াহব, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: তানজেল হোসেন খান, জেলা প্রাশাসক মো: আতিকুর রহমান, পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড: সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অন্যরা। 

মন্ত্রী এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে একশ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা, একশ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সদন ও শিক্ষা উপবৃত্তি, দু:স্থ ও কর্মক্ষম ৮৭ জন মহিলাকে সেলাই মেশিন এবং তিনজন ক্রীড়াবিদকে নগদ টাকা বিতরন করেন।

Post Top Ad

Responsive Ads Here