বোয়ালমারীতে নাজিমউদ্দিন হত্যা, উপজেলা কৃষকলীগ নেতাকে প্রধান আসমি করে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৭, ২০১৮

বোয়ালমারীতে নাজিমউদ্দিন হত্যা, উপজেলা কৃষকলীগ নেতাকে প্রধান আসমি করে মামলা

ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের নাজিমউদ্দিন হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে থানায় মামলা নথিভুক্ত হয়। মামলা নম্বর ৬। 


নিহতের চাচা সৈয়দ ওমর আলী বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখপূর্বক আর অজ্ঞাত ১০/১৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার উল্লেখযোগ্য আসমিরা হলেন, জয়পাশা গ্রামের বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহবায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার ও তার চার ভাই উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ রউফ ছিদ্দিকী, সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ ফারুক আজম, সৈয়দ আবু সাহিদ ও পাশের ধুলজোড়া গ্রামের ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ডের মেম্বর মো. ওলিয়ার শরীফ। 

এ ঘটনায় জয়পাশা গ্রামের এজাহারভুক্ত আসামি হাচেন শেখকে (৫৫) পুলিশ শনিবার তার বাড়ি থেকে আটক করে। ওই দিনই দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

উল্লেখ্য গত শুক্রবার সকালে সৈয়দ আবুল বাশার ও শেখ আবু সাহিদ গ্রæপের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নাজিমউদ্দিন নিহত হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে। 

Post Top Ad

Responsive Ads Here