মেহেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১০, ২০১৮

মেহেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর-“শেখ হসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস ঊপলক্ষে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পাবলিক লাইব্রেরীর মোড়ে ও্ই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম শফিউল আযম-এর নেতৃত্বে মানববন্ধনে উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা সেলিম রেজা, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন সহ মেহেরপুরের স্থানীয় এনজিও’র  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
মানব বন্ধন শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে “কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন” শীর্ষক জাতীয় কন্যা শিশু দিবস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here