ফরিদপুরে গৃহবধু শাবনাজ হত্যার বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৪, ২০১৮

ফরিদপুরে গৃহবধু শাবনাজ হত্যার বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের গৃহবধু শাবনাজ বেগমের হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।আজ বহস্পতিবার একটার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন তার মা লাইলী বেগম, তার বাবা রাজ্জাক ব্যাপারী, চাচা মোঃ মহসিন ব্যাপার, নুরুল ইসলাম, রজব ব্যাপারী, ফরহাদ প্রমুখ। 

বক্তরা অভিযোগ করে বলেন, গত ২৯ তারিখ শনিবার রাতে শাবনাজের শ্বশুর বাড়ীর তার ননদসহ পরিবারের লোকজন তাকে মেরে ফেলে। এ ঘটনার পর আজ অবধি কোন আসামীকে পুলিশ গ্রেফতার করেনি। তারা পলাতক শ্বশুর বাড়ীর লোকজনকে দ্রুৃত আটক ও এই হত্যার বিচার যাতে দ্রুত সময়ে হয় এই প্রত্যাশা রাখেন প্রশাসনের কাছে। 

উল্লেখ্য গত শনিবার পশ্চিম খাবাসপুরের সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী শাবনাজকে তার শ্বশুর বাড়ীর লোকজন গলাটিপে মেরে রাখে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এরপর থেকে তার ননদ আফরোজা বেগম ও তার স্বামী আক্কাসসহ অন্যান্যরা পলাতক রয়েছে। পুলিশ পরের দিন একটি ইউডি মামরা নিলেও এ মামলায় পলতাক আসামীদের গ্রেফতার করতে পারেনি। নিহত শাবনাজ বেগম (১৯) ডিগ্রিচর ইউনিয়নের ভুইয়া ডাঙ্গী এলাকার রাজ্জাক ব্যাপারীর কন্যা।  

নিহতের পরিবার জানায়, প্রায় দেড় বছর আগে পশ্চিম খাবাসপুরের বাসিন্দা সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের সাথে বিয়ে হয় রাজ্জাক ব্যাপারীর দশম শ্রেনীর পড়–য়া শাবনাজের। বিয়ের পর থেকেই স্বামীর অনুপস্থিতিতে তার উপর ননদ আফরোজা বেগম ও তার স্বামী আক্কাসসহ অন্যান্যরা নির্যাতন করতো। 

নিহতের চাচা মহসিন ব্যাপারী জানান, শনিবার রাতে তাকে শাবনাজের স্বামীর বাড়ী থেকে তার ছোট ননদ তানিয়া পারভীন মোবাইলে শাবনাজ অসুস্থ্য বলে জানানো হলে আমরা গিয়ে তাকে খাটের উপর পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়। এদিকে এ ঘটনার পর থেকে তার ননদ আফরোজা বেগম ও তার স্বামী আক্কাসসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

ফরিদপুর মডেল কোতয়ালী থানার অপিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, আমরা এ ঘটনায় একটি ইউডি মামলা নিয়েছি। থানায় মামলা নম্বর ৭৩/১৮। এখন ময়না তদন্তের রির্পোট হাতে আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here