উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-কুষ্টিয়া সাব রেজিস্ট্রার নুরে মোহাম্মদ শাহ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বেলকুচি উপজেলা দলিল লেখক সমিতি।সোমবার দুপুর সাড়ে তিন টার সময় বেলকুচি উপজেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মমানববন্ধনে উপজেলা দলিল লেখক সমিতি সভাপতি মতিয়ার রহমান লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক তারিকুল হাসান খান লেবু, সমিতির সদস্য আব্দুর রহমান, হাবিবুর রহমান, মোতালেব হোসেন ও ইকবাল হোসেন তালুকদার বক্তব্য রাখেন।এ সময় বক্তারা নুরে মোহাম্মদ শাহ হত্যাকারীদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার দাবী করেন।

