নাটোরে এসিড দগ্ধ এক গৃহবধু সদর হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

নাটোরে এসিড দগ্ধ এক গৃহবধু সদর হাসপাতালে ভর্তি

নাটোর প্রতিনিধি-নাটোর সদর উপজেলার হালসা এলাকায় রাশিদা বেগম নামে এক গৃহবধুকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। গতরাতে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় ওই নারী এই ঘটনার শিকার হন। মুমুর্ষ অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

চিকিৎসক ও গৃহবধুর স্বজনরা জানান, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় এসিড জাতীয় ধাতব পদার্থ গৃহবধুকে ছুঁড়ে মারা হয়। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। এতে গৃহবধুর বাম হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তবে এসিড জাতীয় পদার্থ দিয়ে গৃহবধু রাশিদা বেগমকে ঝলসে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন। এতে তার শরীরের ৯ ভাগ অংশ দগ্ধ হয়েছে। 
এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তারা অবগত নন। কেউ এখনো থানায় অভিযোগ করেনি। 

Post Top Ad

Responsive Ads Here