নাটোরে জেএমবি’র ৫ সদস্যকে দুই দিনের রিমান্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০১, ২০১৮

নাটোরে জেএমবি’র ৫ সদস্যকে দুই দিনের রিমান্ড

নাহিদ হোসেন নাটোর-নাটোরের বড়াইগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেনসহ সক্রিয় ৫সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়েছে র্যা ব। সোমবার বেলা ৩টার দিকে অতিরিক্ত চিপ জুড়িশিয়াল আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৫জেএমবি সদস্যকে অতিরিক্ত চিপ জুড়িশিয়াল আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব এর উপ-পরিদর্শক শাহ আলম জেএমবি সদস্যদের ৭দিনের রিমান্ড আবেদন করেন। এসময় বিচারক শুনানী শেষে জেএমবি সদস্যদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে গোপন বৈঠক করার সময় বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেন সহ ৫সক্রিয় সদস্যকে আটক করে র্যা ব-৫। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here