মেহেরপুরে ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

মেহেরপুরে ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধন !

মেহের আমজাদ,মেহেরপুর-বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল হাইস্কুল মাঠে ৬ দিন ব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জেলা ৪র্থ কাব ক্যাম্পুরির উদ্বোধন ঘোষণা করা হয়।

 অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাস গুপ্ত,উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন। বক্তব্য রাখেন জেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সেভ দ্যা চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার এমরান হোসেন প্রমুখ। ৫ দিন ব্যাপী ক্যাম্পুরিতে জেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩শ কাব সদস্যসহ ৫০ জন অংশ গ্রহন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্কাউটস-এর কমিশনার কোমর উদ্দীন,সম্পাদক আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আলমগীর, জাহিদুর রহমান, নুরুল গনি, ইকবাল হোসেন, আবু লায়েছ লাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here