নাটোর প্রতিনিধি-নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে সজিব নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এসময় একটি মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। শনিবার রাতে শহরের হরিশপুর বাস টামিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত হরিশপুর বাস টার্মিনালের আরপি কাউন্টারে চেয়ারে বসা নিয়ে শ্রমিক ইউনিয়নের শাখা সেক্রেটারী তাইজুল ইসলামের সাথে খালেক নামের এক ব্যাক্তির কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হক সজিবকে চাপাতি দিয়ে কোপান হয়। এসময় তাইজুলের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

