মধুপুরে শাহী অজু খানার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

মধুপুরে শাহী অজু খানার উদ্বোধন

হাফিজুর রহমান. নিজস্ব প্রতিনিধি-টাঙ্গাইলের মধুপুরের বেড়ীবাইদ ইউনিয়নের বড়বাইদ জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমদিয়া এতিম খানা ও মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রবার  মধুপুর শাহী অজু খানা কমিটির উদ্যেগে তাদের নিজস্ব অর্থায়নে তৃতীয় ধাপে একটি অজু খানার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার জুমা’র নামাযের পর অজু খানা উদ্বোধন করেন মধুপুর শাহী অজু খানা কমিটির সভাপতি মিজানুর রহমান সহ সভাপতি লুৎফর রহমান  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ কমিটির সকল সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মধুপুর শাহী অজু খানা কমিটির  সহ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, সহ-সাধারণ সম্পাদক আ: ছালাম,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী সহ অন্যান্যরা।
বক্তারা অলোচনা সভায় মধুপুর অজু খানা কমিটির উদ্যেগে মধুপুর উপজেলায় যে সকল মসজিদ,মাদ্রাসা সহ সকল ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানে অজু খানা নেই সেই সকল প্রতিষ্ঠানে অজুখানা করে দিয়ে মুসুল্লিদের সেবা দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন ।
এসময় উপস্থিত ছিলেন- বেড়ীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জুলহাস উদ্দিন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আলহাজ কে এম আব্দুস সালাম, সার্জেন্ট অব: সাকের আহমেদ, সমাজ সেবক গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম, মুক্তার হোসেন, গোলাম মোস্তফা, কামাল হোসেন, মো: দুলাল মিয়া সহ মধুপুর শাহী অজুখানা কমিটির সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here