মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক আতাউল গনির সাথে সাংবাদিকদের মত বিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক আতাউল গনির সাথে সাংবাদিকদের মত বিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে মেহেরপুরের স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন  কক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ ফরিদ আহমেদ,অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ ইবাদত আলী,মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। মত বিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here