আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১১, ২০১৮

আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন

মো.শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:সরকারি চাকরিতে ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা সংরক্ষণের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদিবাসী কোটা বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে শহরের চৌমোহনা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী কোটা সংরক্ষন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি। সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম শ্রীমঙ্গল শাখার সভাপতি পংকজ কন্দ, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পরিমল সিং বাড়াইক,খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, খাসি স্টুডেন্ট ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার সম্পাদক হেলন আমসে, আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্মœ সচিব তমাল আজিম ও শিক্ষার্থী পিন্টু নানোয়ার।
মানববন্ধনে বক্তারা বলেন,পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতেই কোটা পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। বর্তমান সরকার কে ভূল বুঝিয়ে কোটা বাতিল করা হয়েছে। এতে করে জনগোষ্ঠির উচ্চ শিক্ষার সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়বে। সেজন্য আদিবাসীদের কোটা সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

Post Top Ad

Responsive Ads Here