বিগত সকল এমপি মন্ত্রীরা লালপুরে যা করেনি ৫ বছরেই তাই করেছি- এ্যাড. আবুল কালাম এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৮, ২০১৮

বিগত সকল এমপি মন্ত্রীরা লালপুরে যা করেনি ৫ বছরেই তাই করেছি- এ্যাড. আবুল কালাম এমপি

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি:বিগত অনেক এমপি মন্ত্রী এ আসনে এসেছে। এটা করবে ওটা করবে বলে ভোট নিয়ে আর ফিরেও দেখেনি।

 তারা অধিকাংশ সময় ঢাকাতেই অবস্থান করেছে। এলাকার উন্নয়ন করার চিন্তাও করেনি। কিন্তু আমি এমপি হয়ে পাঁচ বছরে লালপুরের যে উন্নয়ন করেছি তা তারা সবাই মিলেও করতে পারেনি।আমার বিশ্বাস লালপুরের মানুষ বেঈমানী করবে না। উন্নয়নের নৌকাতেই চড়বে। সোমবার নাটোরের লালপুর উপজেলার লক্ষণবাড়িয়া চৌমহনী উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা আ’লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নাটোর শাখার সহকারী প্রকৌশলী ফারুকুজ্জামান, লালপুর-বাগাতিপাড়ার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী সেলিম রেজা, আড়বাব ইউপি আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here