বেনাপোল থেকে,জসিম উদ্দিন- ৮৫ যশোর-১ (শার্শা)'র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, একটি শিক্ষিত জাতি মানে একটি উন্নত রাষ্ট্র।
কারণ শিক্ষিত জাতি কখনো পিছিয়ে পড়ে থাকেনা। তাই বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশের সকল কোমলমতী সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন। সাথে শিক্ষা খাতকে উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষাভবন নির্মাণসহ দেশকে এগিয়ে নিতে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলের যাত্রী হিসেবে পরিচিত লাভ করিয়েছেন।
রবিবার সকাল ৯টার সময় নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নব-নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন শেষে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাইলি আফরোজা বানুর সভাপতিত্বে অত্র কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে শেখ আফিল উদ্দিন আরো বলেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনার এই দূরদর্শী চিন্তা চেতনাকে সহজিকরণ ও দ্রæত বাস্তবায়ন করতে হলে প্রয়োজন এদেশের সকল মা'কে নিজ সন্তানের প্রতি সুনজর দেওয়া। কারণ প্রত্যেক মা তার নিজ সন্তানের প্রতি দরদি হয়ে তার লেখাপড়ার দ্বায়িত্বভারটুকু গ্রহণ করলেই খুব দ্রæত "বাংলাদেশ" উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, মনে রাখতে হবে, আমরা সবাই উন্নয়নের মহা সড়কে চলন্তমান আছি। যার ধারাবাহিকতা ধরে রাখতে হলে অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রয়োজন। তাই, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল দেশ গড়ার সুযোগ দেওয়ার আহবান ব্যক্ত করেন আফিল উদ্দিন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সূধী সমাজ, অত্র কলেজের সকল অবিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতী শিক্ষার্থীরা।

