আজিজুল ইসলাম সজীব ,হবিগঞ্জ প্রতিনিধি-বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ হবিগঞ্জ জেলা শাখা কার্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সংক্ষিপ্ত মোনাজাতে সংসদ সদস্য ছাড়াও অন্যান্যের মাঝে অংশ নেন হবিগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শরীফ উল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজিত বণিক, কোষাধ্যক্ষ মোঃ শাহাজাহন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার বদরুদ্দিন আহমদ, প্রীতি কুসুম সিংহ, রবীন্দ্র রায়, জিতু মিয়া প্রমুখ।
উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র। প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাঁদের স্বস্তিদায়ক জীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকার প্রবীণদের কল্যাণে বয়স্কভাতা, চিকিৎসাসেবা প্রদানসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি বেসরকারীভাবেও তাদের কল্যাণে উদ্যোগ নেয়া প্রয়োজন।

