ফরিদপুরের বোয়ালমারীতে গুলিতে যুবক নিহত, আহত গুলিবিদ্ধসহ অর্ধশত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৫, ২০১৮

ফরিদপুরের বোয়ালমারীতে গুলিতে যুবক নিহত, আহত গুলিবিদ্ধসহ অর্ধশত


ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরে বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা এলাকায় কৃষকলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সৈয়দ নাজিম আলী নামে এক যুবক নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে বোয়ালমারী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও ৫ জন। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে আরো অর্ধশত মানুষ। শুক্রবার সকালে উপজেলার জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।  


এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আরিফুর রহমান দোলন সমর্থিত বোয়ালমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ আব্দুর রহমান বাশার এর সমর্থকদের সাথে অপর এমপি প্রার্থী আাওয়ামীলীগের কাজি সিরাজুল ইসলামের সমর্থক সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু সাইদ মিয়ার সমর্থকদের একটি জনসভায় লোক উপস্থিত নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 

এ সময় সৈয়দ আব্দুল রহমান বাশার এর লাইসেন্সকৃত শর্টগান দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই কাজী সিরাজ গ্রæপের নাজিম উদ্দিন(২০) নিহত হয়। এতে কাজী সিরাজ গ্রæপের জয়পাশা গ্রামের মোশারফ আলীর ছেলে মেজবা আলী (২৫), আনসার আলীর ছেলে রাসেল (২৬), সৈয়দ আইয়ুব আলীর ছেলে ইমন (১৮) সহ ১০/১২জন গুলিবিদ্ধ হয়। এসময় আরও আহত হয় প্রায় অর্ধশতাধিক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারনুষ নাজিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এর মধ্যে মেজবা, রাসেল, ইমনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।# 

Post Top Ad

Responsive Ads Here