রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার সদর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 পুজামন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপরা, সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য মনোয়ারা জাহান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল দে, পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন সহ অন্যন্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  
পুজামন্ডপ পরিদর্শনকালে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার সবসময় সংখ্যালঘুদের পাশে আছে এবং থাকবে। তিনি বলেন, এই সরকার প্রতিটি মানুষের কল্যাণ ও সমৃদ্ধি চায়। দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশে মৌলবাদী, জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোনে স্থান হবেনা। 
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য বৃন্দ রাঙ্গামাটির পৌর কলোনী নারায়ন মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, গর্জনতলি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কাঠালতলী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কালিন্দিপুর দশভুজা মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, কলেজ গেইট সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, ভেদভেদী কালী মন্দির দূর্গোৎসব মন্ডপ, আসামবস্তী শীতলা মন্দির দূর্গোৎসব মন্ডপ, তবলছড়ি কালী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ পরিদর্শন করেন। 
কোনো মন্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখতে মন্দির কমিটিকে আইনশৃঙ্খলা বাহীনির সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন চেয়ারম্যান।

Post Top Ad

Responsive Ads Here