মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদান করায় রোববার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশকে তার অফিস কক্ষে এসে ফুলেল শুভেচ্ছা জানান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ।
শুভেচ্ছা প্রদান শেষে জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ বলেন, বর্তমান সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিতে সাফল্যের সাক্ষর রেখে চলেছে। শিক্ষার সার্বিক উন্নয়নে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছে। যা সারাদেশের শিক্ষকদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। তিনি শিক্ষকদের শিক্ষাবান্ধব এ সরকারের পাশে থাকার আহবান জানান।
উল্লেখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয় শাখা-২ এর স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০৭৫.১৮-৭৭১, তারিখ-২৭/০৯/২০১৮ মূলে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

