বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তদান সংগঠন বড়াল যুব সংঘের যাত্রা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তদান সংগঠন বড়াল যুব সংঘের যাত্রা শুরু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছায় রক্তদান ও সমাজে অন্যান্য মানবিক আবেদনে সাড়া দিতে ‘বড়াল যুব সংঘ’ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

 শনিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বনপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কালিকাপুর পাটোয়ারী এডুকেয়ার চত্বরে সংগঠনের সভাপতি মামুন মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তণ প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরীফুন্নেছা শিরিণ, কাউন্সিলর বোরহানউদ্দিন ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মোহিত কুমার সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা,  মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও মোমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী খলিল গাজী, সংঘের সাংগঠনিক সম্পাদক শুকচাঁদ খলিফা প্রমূখ। 

Post Top Ad

Responsive Ads Here