নাহিদ হোসেন ,নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থানায় জাতীয় পার্টির যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ আবু তালহা। শনিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এম এ আবু তালহার আম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হিরন, লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে বিপুল কুমার সরকার ও মোতালেব হোসেন ঝন্টুকে লালপুর উপজেলা যুব সংহতির সভাপতি-সম্পাদক এবং রুবেল হোসেন ও জিয়াউর রহমানকে সভাপতি সম্পাদক করে বাগাতিপাড়া উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।

