নাহিদ হোসেন ,নাটোর প্রতিনিধি-দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
শুক্রবার বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড় এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের নিয়ে এক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি আহম্মেদপুর, সৈয়দ মোড় ও হয়বতপুরসহ কয়েকটি এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি হয়ে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিয়েছিলেন নাটোর ০২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম রমজান।

