শার্শার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধ পরিষ্কার করলো ছাত্রলীগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

শার্শার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধ পরিষ্কার করলো ছাত্রলীগ

বেনাপোল থেকে জসিম উদ্দিন-  আবর্জনার স্তুপে চরম অবহেলায় পড়ে থাকা যশোরের শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধ পরিষ্কার করলো ছাত্রলীগ। শনিবার যশোর জেলা ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন শুভ এর নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী সমাধির আবর্জনা পরিষ্কার করেন।

এসময় ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন শুভ সাংবাদিকদের বলেন, সকালে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে দেখি আবর্জনার স্তুপে চরম অবহেলায় পড়ে আছে সমাধিসৌধটি। তখন নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। এরপর আমরা কয়েক জন ছাত্রলীগ কর্মী মিলে নিজেরাই সমাধিটি পরিষ্কারের উদ্যোগ নিই। সমাধিসৌধটি অযতœ অবহেলায় পড়ে থাকায় কারো নজরে না আসায় সেখানে হাস মুরগি ও গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে।
বর্তমানে সমাধিসৌধের পিছনে একটি পুকুর থাকায় পুকুরটি ভাঙ্গণের ফলে সমাধিসৌধ টি ঝুঁকির মুখে আছে। শুভ বলেন, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ সমাধিসৌধের দেখভাল করার জন্য স্থায়ীভাবে কাউকে নিয়োগ প্রদান করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রসাশনের দৃষ্টি আকর্ষন করা হলো। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে এইসব সূর্য্য সন্তানের প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি!
এ সময় আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন রাজু ও বেনাপোল পৌর ছাত্রলীগ নেতা শেখ শাওন আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্যঃ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here