মেহেরপুরে কবি শামসুর রাহমানের ৯০ তম জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৪, ২০১৮

মেহেরপুরে কবি শামসুর রাহমানের ৯০ তম জন্মদিন পালন

মেহের আমজাদ,মেহেরপুর-জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাখার কার্যালয়ে বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন পালন করা হয়েছে।

 এ উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয। সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাহিত্য  পরিষদের সভাপতি নুরুল আহমেদ। আলোচনায় অংশগ্রহন করেন সহ-সভাপতি আবুল হাসেম, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, নাট্য্য সম্পাদক আমির ফয়সাল হেলাল উদ্দিন হিলু প্রমুখ। কবিতা পাঠে অংশগ্রহন করেন আবু লায়েছ লাবলু, আতাউর রহমানন,মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here