মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শ্রী ভৈরব গঙ্গোপধ্যায় রচিত ও মশিউজ্জামান বাবু পরিচালিত ঐতিহাসিক যাত্রাপালা “দেবী সুলতানা”মঞ্চস্থ হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত যাত্রাপালা “দেবী সুলতানা”এর উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। ঐতিহাসিক যাত্রাপালা “দেবী সুলতানা” মেহেরপুরের সাংস্কৃতিক সেবি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপভোগ করেন।

