আন্দোলনের নামে কেউ সন্ত্রাস-নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে-আইজিপি । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০১, ২০১৮

আন্দোলনের নামে কেউ সন্ত্রাস-নাশকতা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে-আইজিপি ।

গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত বহুতল থানা ভবন উদ্বোধন- 
মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি –- বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, পুলিশ জনগনের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম । দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা নিয়োজিত রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী । আন্দোলনের নামে কেউ সন্ত্রাস-নাসকতা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে । কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।  


আজ সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী নবনির্মিত থানা বহুতল ভবন শুভ উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন । গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ) এর সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ,রংপুর মেট্্েরাপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলিম মাহমুদ, র‌্যাব-১৩ এর মোজাম্মেল হক পিপিএম ,জেলা প্রশাসক গৌতমচন্দ্র পাল ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান প্রমুখ ।

Post Top Ad

Responsive Ads Here