হবিগঞ্জে ৬৫ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত;এতিমদের মধ্যে বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

হবিগঞ্জে ৬৫ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত;এতিমদের মধ্যে বিতরণ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ শহর থেকে ৬৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুন এই আভিযান পরিচালনা করেন। এ সময় সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূইয়া জানান,  শহরের কোর্ট স্টেশন বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে বাইপাস রোড এলাকা থেকে জব্দ করা হয় আরো ৪০ কেজি। অভিযানকালে মাছ বিক্রেতারা পালিয়ে যায়।পরে জব্দকৃত মা ইলিশগুলো হবিগঞ্জ শহরের ৫টি এতিম খানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here