চট্টগ্রাম প্রতিনিধি- দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শিল্প সেক্টর শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্হ্য ও নিরাপত্তা, শোভন কাজ এবং ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণের লক্ষে জাতীয় পর্যায়ের মূলধারার ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের সহযোগীতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-'ইওখঝ' বিগত দু’ দশক যাবত কাজ করে যাচ্ছে।
চট্টগ্রামে 'ইওখঝ'--ডিজিবি-বিডবিøউ কার্যক্রমের অংশ হিসাবে আগামী ১৭ নভেম্বর ২০১৮ শনিবার নগরীর সেন্ট মার্টিন হোটেলে দিনব্যাপী 'ইওখঝ'-এলআরএসসি ব্যবহারকারীগণের ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে শ্রমজীবি জনগোষ্ঠী সহ চট্টগ্রামের নাগরিক সমাজকে অবহিতকরণ কল্পে 'ইওখঝ'-এর এক প্রেস ব্রিফিং আজ (১৫ নভেম্বর ২০১৮ বৃহষ্পতিবার) সকাল ১১‘টায় নগরীর মোমিন রোডস্হ সাফরান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে 'ইওখঝ'-এর পক্ষ হতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা তপন দত্ত। সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন 'ইওখঝ' এর সম্পাদকদ্বয় যথাক্রমে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক শ্রমিক নেতা মু. শফর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন এবং 'ইওখঝ'-এর পাহাড়ী ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমজীবি মানুষের স্বার্থ প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে এবং শ্রম সেক্টরের বিদ্যমান বাস্তবতাকে বিবেচনায় রেখে বিল্স মূলত: একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে। বিগত ৩ বছরে চট্টগ্রামে 'ইওখঝ'--ডিজিবি-বিডবিøউ প্রকল্পের পৃথক ৪টি ওয়ার্কিং টিম গঠনের মাধ্যমে তৈরী পোষাক, নিমার্ণ, হোটেল-রেষ্টুরেন্ট এবং হেলথ সেক্টরে কর্মরত শ্রমিকদের নিয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতে ও বিল্স কার্যক্রমে অপ্রাতিষ্ঠানিক এবং ঝুকিঁপুর্ণ সেক্টরে কর্মরত শ্রমিকদের আইন-অধিকার-ট্রেড ইউনিয়ন সংগঠন ও পেশাগত নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে এবং নারী ও যুব নেতৃত্বের উন্নয়নেও বিল্স কাজ করবে।
সংবাদ সম্মেলনে আগামী ১৭ নভেম্বর ২০১৮ শনিবার নগরীর সেন্ট মার্টিন হোটেলে দিনব্যাপী অনুষ্টিতব্য বিল্আ 'ইওখঝ'এলআরএসসি ব্যবহারকারীগণের ৩য় বার্ষিক সম্মেলন এর বিভিন্ন প্র¯ু‘তিগত বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং এ সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানানো হয়।

