মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা আয়কর বিভাগের আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সড়ে ১১টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল কবুতর উড়িয়ে ও ফিতা কেটে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন। উপ-কর কমিশনার (খুলনা অঞ্চল) হাসানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান,গন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান,জেলা শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আশকার আলী,সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল,এ্যাড. ইব্রাহীম শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়কর বিভাগের সার্কেল -১ সহকারী কর কমিশনার উৎপল বিশ্বাস।

