মুক্ত সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্থ করবে ডিজিটাল নিরাপত্তা আইন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

মুক্ত সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্থ করবে ডিজিটাল নিরাপত্তা আইন

শ্রীমঙ্গল প্রতিনিধি: এতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তসাংবাদিকতা চর্চায় বাধা’ র্শীষক এক আলোচনা সভা শুক্রবার রাত ৯টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী ও শ্রীমঙ্গলে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা।


শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন-দৈনিক যায়যায়দিনের কুটনৈতিক রিপোর্টার মির্জ্জা মসিউজ্জামান, পরিবর্তন ডটকমের সিনিয়র রিপোর্টার শাহদাত স্বপন, আমাদের নতুন সময়’র তাওসিফ সাইমুন, শীর্ষ নিউজ ২৪ ডটকমের সাদেকুর রহমান, ঢাকা টাইমস’র মু.সাখাওয়াত প্রিন্স, আমাদের সময় ডটকমের আব্দুল্লাহ ফয়সাল, আমাদের অর্থনীতি পত্রিকার সহকারী সম্পাদক আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জাস্ট নিউজ বিডি ডটকমের মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের জোবায়ের হাসান, যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক আলোকিত বাংলাদেশের সৈয়দ ছায়েদ আহমদ, ঢাকা ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের এমএ রকিব, দৈনিক ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সাপ্তাহিক চায়ের দেশের বার্তা সম্পাদক সনেট দেব চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুজার বাবলা, সাপ্তাহিক দেশ পক্ষ’র কাওছার ইকবাল, দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি ও দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, আমাদের সময়ের প্রতিনিধি অরবিন্দু দেব, আমাদের নতুন সময়’র প্রতিনিধি মোঃ সুমন মিয়া প্রমুখ।

সভায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেছেন-‘সবাই গুজব ছড়ায় না। কিছু লোক গুজব সৃষ্টি করে তার জন্য সমাজে কিছু বিশৃৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু এগুলো দমনে যদি আইন করা হয় তাহলে শুধু ওই লোকগুলোর উপর এর প্রভাব পড়ে না। রাষ্ট্রের সকল জনগনের জন্য সেই আইন পাশ হয়। সম্প্রতি যে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে সেটি মুক্ত সাংবাদিকতা চর্চাকে বাধাগ্রস্থ করবে বলে মনে করেই সরকারের বিভিন্ন মহলের সাথে বার বার আলোচনার চেষ্টা করেছে সম্পাদক পরিষদ ও সাংবাদিক সংগঠনগুলো। তারা চেষ্টা করেছেন স্বাধীন সাংবাদিকতা চর্চা যেন এই আইনের মাধ্যমে বাধাগ্রস্থ না হয়।

বক্তারা আরও বলেন-‘গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এ কথা আমরা সকলে জানি। রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এই মাধ্যমকে মুক্ত না রেখে যদি উপেক্ষা করা হয় তা রাষ্ট্রযন্ত্রের উপর প্রভাব ফেলবে। রাষ্ট্রযন্ত্র নড়বড়ে হয়ে পড়বে। তাই গণমাধ্যমকর্মীদের যথার্থ মূল্যায়নের দাবি জানান তারা।#

Post Top Ad

Responsive Ads Here