জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫(সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেমের নেতৃত্বে রোববার(৪ নভেম্বর) মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়। সেখান থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কাশেমের নেতৃত্বে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। এসময় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফকির শাহ আলম, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রাজ্জাক সিকদার প্রমুখ।
মোটরসাইকেল শোভাযাত্রায় জেলা আইনজীবী ফেডারেশ, জেলা যুবসংহতি, ছাত্র সমাজ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

