মধুপুরে জাপা নেতাকে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

মধুপুরে জাপা নেতাকে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

হাফিজুর রহমান,মধুপুর প্রতিনিধি-টাঙ্গাইলের মধুপুর উপজেলা জাপা‘র (এরশাদ) সদস্য সচিব সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ আলীসহ ৪ জনকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদেও গ্রেপ্তার দাবীতে মানববন্ধন করেছে জেলা ও উপজেলা জাপা  নেতা কর্মীরা। 

বুধবার মধুপুর বাসস্ট্যান্ড চত্ত¡রে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার  দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, জেলা জাপার সদস্য সচিব এ্যাডভোকেট আ. সালাম চাকলাদার, যুগ্ম-আহবায়ক আবু তাহের ও হায়দার আলী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আ. হামিদ, শহর জাপার সাধারণ সম্পাদক আবু সাইদ, মধুপুর উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান ও আফাজ উদ্দিন মাস্টার। বক্তারা দ্রæত হামলাকারী আ. হান্নানসহ সকল আসামীর গ্রেপ্তার দাবী জানান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর আ. হান্নানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী জাপা নেতা সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ আলীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে মোহাম্মদ আলী আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় আলেয়া বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। মামলা করার পর ১২ দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, আসামীদের গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Post Top Ad

Responsive Ads Here