দোয়ারাবাজারে যুবকের গলা কাটা লাশ উদ্ধার;আটক-৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

দোয়ারাবাজারে যুবকের গলা কাটা লাশ উদ্ধার;আটক-৫



হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ


দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের নাম তৌহিদ হোসেন (২৮)। সে বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন  কলাউরা গ্রামের মৃত ওহিদ মিয়ার পুত্র। সে কলাউরা বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করত। শুক্রবার সকালে পূর্ব বাংলাবাজার জুনাকী জুয়েলার্সের সামনে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দোয়ারাবাজার থানা


পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক  সুরতহাল রিপোর্ট তৈরী করে, ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটান। এদিকে বিকালে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে শামীম সহ ৫জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।


নিহতের চাচাতো ভাই অলি উল্লাহ জানান, তৌহিদ কলাউরা বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করতো। তৌহিদ বৃহস্পতিবার বিকেলে টাকা উটানোর জন্য ছাতকে গিয়েছিল, সে আর রাতে বাড়ি ফেরেনি, সারা রাত অপেক্ষার পর সকালেও তৌহিদের মোবাইলে কল দিলে তার মোবাই বন্দ পাওয়া যায়। সকাল ৬টার দিকে বাজার থেকে ফোন আসে বাজারে একটি গলাকাটা লাশ পাওয়া গেছে। আমরা খবর পেয়ে এসে দেখি আমাদের তৌহিদের লাশ। গতকাল রাতে টাকা নিয়া বাড়ী ফেরার পথে খুনিরা তাকে ধরে নিয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ ভবনের সামনে একটি দোতলা কক্ষে   তাকে জবাই করে, লাশ দোতলা থেকে মাটিতে  ফেলে দেয় খুনিরা।


এলাকাবাসী জানায়, তৌহিদ স্থানীয় কলাউড়া বাজারে দোকান ভাড়া নিয়ে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। শুক্রবার সকালে বাজারের একটি গলিতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর গলির পাশে একটি তিনতলা ভবনের ছাদে রক্তের দাগ পাওয়া যায়। দুর্বৃত্তরা গভীর রাতে তৌহিদকে গলা কেটে হত্যা করে গলির মধ্যে লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।


বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তৌহিদ নিখোঁজ ছিল বলে পরিবারের লোকজন জানায়। এরপর সকালে বাজারে তার গলা কাটা লাশ পাওয়া যায়।


   ঘটনারস্থল পরিদর্শন করেছেন সিনিয় সহকারী পুলিশ সুপার দুলন মিয়া । তিনি জানান ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। প্রকৃত আসামীদের চিহ্নত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here