ফরিদপুরের সালথায় বিদ্যুতের নতুন সংযোগ পেল ১৯২ পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

ফরিদপুরের সালথায় বিদ্যুতের নতুন সংযোগ পেল ১৯২ পরিবার


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ 

ফরিদপুরের সালথায় গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। 

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ কাজের  উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় ১৯২টি পরিবারের মাঝে ৫০ লাখ ২৩ হাজার ৫শত টাকা ব্যায়ে সাড়ে ৩ কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রাম শংকর রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, খোরশেদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। শতভাগ বিদ্যুতের লক্ষ্য পূরণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন। 

Post Top Ad

Responsive Ads Here