এম আজিজুল হক(পান্না) : নাগরপুর উপজেলায় ভাড়াটে মোটরসাইকেল চালকের জন্য বিরম্বনায় পড়েছে বিভিন্ন চাকুরিজীবী, পেশাজীবী ও ব্যক্তিমালিকানাধীন মোটরসাইকেল চালকেরা।
কোন ভদ্রলোক মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলেই তাকে যাত্রীরা ডেকে বলে এই ভাই যাবেন নাকি দৌলতপুর ? এমনি ভাবে হতাশার কথা বর্ণনা করেন অগ্রণী ব্যাংকের এক অফিসার মো: কামরূল ইসলাম তিনি বলেন ,ভাড়াটে চালকের জন্য অনেক সময় লজ্জা পেতে হয়। এদিকে ভাড়াটে মোটরসাইকেল চালকেরা প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে,এর মূল কারন হল এদের অধিকাংশ চালকের নেই কোন ড্রাইভিং সনদ, নেই কোন প্রশিক্ষন। এই বিরম্বনায় থেকে মুক্ত পাওয়ার জন্য নাগরপুরের অধিকাংশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ,তারা বলেন প্রশাসনের নির্দেশে ভাড়াটে চালকদের যদি নির্ধারিত পোশাক পরিধান করার নির্দেশ জারি করে তাহলে এই সমস্যা থেকে মুক্ত পাওয়া সম্ভব।

