ফরিদপুরের চারটি আসন হতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

ফরিদপুরের চারটি আসন হতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা



ফরিদপুর প্রতিনিধি t
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ০৪টি আসন থেকে আজ বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেশ কয়েকজন বিএনপির প্রার্থী। 
এরমধ্যে ফরিদপুর এক আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) থেকে মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর। ফরিদপুর দুই আসন (সালথা-নগরকান্দা) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুর তিন আসন (ফরিদপুর সদর) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র নেতা এ এইচ এম মাহবুবুল হাসান পিংকু। এছাড়া ফরিদপুর চার আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তিনজন এরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ (তিনি তিন ও চার আসন এই দুই জায়গা থেকে মনোনয়ন ফরম কিনেছেন) এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি খন্দকার ইকবাল করিম সেলিম ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা।  

সোমবার সকাল ১০টা হতে বিকেলে চারটা পর্যন্ত বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে ফরিদপুর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। এসময় প্রতিটি প্রার্থীর নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মিসহ মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান। পরে সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সমর্থকরা। 

এদিকে গোপন সূত্রে জানাগেছে আগামীকাল আরো বেশ কয়েকজন প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। 

Post Top Ad

Responsive Ads Here