বেনা‌পো‌লে ৩৫৪ পিস ইয়াবা ও মটরভ্যানসহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

বেনা‌পো‌লে ৩৫৪ পিস ইয়াবা ও মটরভ্যানসহ আটক ১

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটরভ্যানসহ শহিদুল ইসলাম (২৬) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।


মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন গোগা বটতলা গ্রাম থে‌কে তা‌কে আটক করা হয়।আটক শহিদুল ইসলাম ভবের বের গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।‌বি‌জি‌বি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে শহীদুল‌কে আটক করা হয়। এ সময় তার কাছ থে‌কে ৩৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটরভ্যান জব্দ করা হয়।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here