বেনাপোল চেকপোষ্টে বাংলাদেশী ১৫ জেলেকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

বেনাপোল চেকপোষ্টে বাংলাদেশী ১৫ জেলেকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : পটুয়াখালীর সুন্দরবন এলাকার গভীর সমুদ্রে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৫ জন জেলে দীর্ঘ ৫৪ দিন পর ভারত থেকে আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।

 ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫ বাংলাদেশী জেলেকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা জেলেরা পটুয়াখালীর সুন্দরবন মহিতপুর বাড়ী এলাকার অধিবাসী। তবে নিখোঁজ হওয়া শামসুজ্জামানের সন্ধান মেলেনি আজও। বেঁচে আছে কি মরে গেছে বলতে পারেনি সহকর্মীরাসহ তার স্বজনেরা।  

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, গত ১৯শে সেপ্টেম্বর পটুয়াখালীর মহিতপুর বাড়ী এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ঐ এলাকার রহমত উল্লাহ, কালাগাজী, আব্দুস সালাম, নিজাম ও শামসুজ্জামানসহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ ১৯ ঘন্টা পর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানান। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর আজ দেশে ফিরেছে তারা। ভারতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯’বিজিবির হাতে হস্তান্তর করেন। 

পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব স্ব পরিবাবের কাছে হস্তান্তর করবে বলে জানান পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। ফেরত আসা মাঝি মনসুর আলীর ছেলে রহমত উল্লাহ জানান, তাদের নিখোঁজ হওয়ার করুণ কাহিনী। সীমান্ত এলাকায় ৫৪ দিন পর তাদেরকে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দ অশ্রæতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Post Top Ad

Responsive Ads Here