মেহেরপুরে জাল টাকা রাখা মামলায় এক ব্যক্তির ৭ বছরের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৫, ২০১৮

মেহেরপুরে জাল টাকা রাখা মামলায় এক ব্যক্তির ৭ বছরের কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর-জাল টাকা রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদন্ড এং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

 গতকাল বৃহস্পতিবার বিকালে দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতে বিচারক মোঃ তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত আক্তার হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে। মামলার বিবরনে জানাগেছে ২০১০ সালের ৯ জুন ডিবি পুলিশের একটি দল আক্তার হোসেনকে আটক করে তার কাছ থেকে ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬। জি আর কেস নং ২৭২/১০। স্পেশাল ট্রাইবুনালে কেস নং ২২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭জন স্বাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষের এপিপি এম. এম রুস্তম আলী  এবং  আসামী পক্ষের এ্যাড. মিয়াজন আলী আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here