মেহের আমজাদ,মেহেরপুর -
ঢাকার পল্টনে পুলিশের গাড়িতে হামলা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধেনের নেতৃত্বে মিছিলটি শহরে ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ,সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সহ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।
পুলিশের উপর হামলা এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সরাকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিণ করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সেতু,কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শোভন সরকার,ছাত্রলীগ নেতা, মাবুদ,শান্ত, মিরাজ, ফাইম প্রমুখ।


