আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ (২-আসন) বানিয়াচং-আজমিরীগঞ্জ আসন থেকে আওয়ামী-লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি’র পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ- কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের দলীয় প্রতিনিধির নিকট থেকে তিনি এই মনোনয়নপত্র ক্রয় করেন।
এ সময় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। মনোয়নপত্র সংগ্রহের সময় ময়জে উদ্দিন শরীফ রুয়েলর সাথে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

